© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপারাজ্জিকে টেনে তুললেন শ্রাবন্তী, প্রশংসায় নেটিজেনরা

শেয়ার করুন:
পাপারাজ্জিকে টেনে তুললেন শ্রাবন্তী, প্রশংসায় নেটিজেনরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে কালো পোশাকে হাজির হন। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পাপারাজ্জি। তারকার ছবি ও ভিডিও ধারণের ব্যস্ততার মধ্যেই ঘটে বিপত্তি। ছবি তুলতে গিয়ে সিঁড়িতে হঠাৎ পড়ে যান তাদের একজন। 

আকস্মিক ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে পড়লেও বিষয়টি নজরে আসতেই এগিয়ে যান শ্রাবন্তী। পাপারাজ্জির দিকে হাত বাড়িয়ে তাকে টেনে তোলেন এবং স্বাভাবিকভাবে দাঁড়াতে সাহায্য করেন। ঘটনার সেই মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে। 

তারকাদের ছবি তুলতে গিয়ে পাপারাজ্জিদের এমন দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তবে শ্রাবন্তীর তাৎক্ষণিক সহযোগিতার বিষয়টি আলাদা করে নজর কেড়েছে নেটিজেনদের। অভিনয়ের জগতে শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু শ্রাবন্তীর।

দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও অভিনয় নিয়ে ব্যস্ত থেকেছেন এই অভিনেত্রী।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পান শ্রাবন্তী। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘এরাও মানুষ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি শিগগিরই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএ/

মন্তব্য করুন