© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ধর্ষণের ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

শেয়ার করুন:
বরগুনায় ধর্ষণের ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
বরগুনায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৩ বছর পর এই আদেশ দেওয়া হয়। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত তিন আসামির প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটরই (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু। 

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা নামক এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া নামক এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী নামক এলাকার রুস্তুমের ছেলে কবির।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় সময় অভিযুক্ত আসামিরা তাকে কু-প্রস্তাব দিতেন। পরবর্তীতে ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভুক্তভোগী ওই কিশোরী পার্শ্ববর্তী বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান যায়। পরে সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা জোরপূর্বক তাকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ওই বছর বরগুনা সদর থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ ১৩ বছর পর আদালতের বিচার বিশ্লেষণে অভিযোগের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।  

এ বিষয়ে বরগুনা আাদলতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

এমআর/ 

মন্তব্য করুন