বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৬:২৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মানুষের কাছে ‘হাত ধোয়া বাবলু’ হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি দুটি মামলা তদন্তাধীন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এমআই/