© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবের রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
সৌদি আরবের রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াদের কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে চালানো এই হামলার নিন্দা জানিয়ে বলেন, বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনার ওপর হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় শেহবাজ শরিফ লিখেছেন, 'বেসামরিক অবকাঠামো এবং অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই ধরনের বেপরোয়া আগ্রাসন সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।'

তিনি আরও জানান, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা দেয়ার অধিকারের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে।

সূত্র: আল জাজিরা

কেএন/

মন্তব্য করুন