© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২

শেয়ার করুন:
সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান।

নিহতরা হলেন সিএনজিচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দনের মৃত্যু হয়। 

উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দুটি মরদেহ দেখতে পান। পরে মরদেহ দুটি বডি ব্যাগে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমআর/ 

মন্তব্য করুন