© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির

শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো জাতীয় ঐক্য হবে না বলে হুঁশিয়ার করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান৷

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে যেসব ধারা দরকার জুলাই সনদে সেসব ধারা রাখতে চায় বিএনপি।

শফিকুর রহমান বলেন, সংসদ অকার্যকর মনে হলে বর্জন করব৷ এই সরকারের কিছু নেতা স্বৈরাচারের দোসরদের সাথে যোগাযোগ রাখছেন। এই দ্বিমুখী নীতি থেকে বের না হলে সরকারের সাথে কিসের ঐক্য, প্রশ্ন জামায়াত আমিরের৷

কেএন/

মন্তব্য করুন