© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর

শেয়ার করুন:
ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
১৬ বছর ধরে আছেন সিনেমায়। ছুঁয়েছেন সাফল্যের আকাশ। একের পর এক দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা। শ্রদ্ধা কাপুর এবার আসছেন নতুন সিনেমা ‘ইথা’ নিয়ে। ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই হিন্দি সিনেমা।

এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫২ মিনিট ১৪ সেকেন্ড। ফলে এটিই হতে যাচ্ছে শ্রদ্ধার ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমা। এতদিন তার সবচেয়ে দীর্ঘ সিনেমা ছিল ‘সাহো’; সেটার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫১ মিনিট ৫২ সেকেন্ড। ২২ সেকেন্ড বেশি হয়ে ‘ইথা’ এখন শ্রদ্ধার দীর্ঘতম সিনেমা।

২৭ নভেম্বর ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘ইথা’। ফলে মুক্তিতে আর কোনো বাধা নেই।



‘ইথা’ সিনেমায় শ্রদ্ধা কাপুর অভিনয় করেছেন মারাঠি তামাশা শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে। যে শিল্পী মঞ্চে এতটাই জনপ্রিয় ও আত্মত্যাগী ছিলেন, গর্ভাবস্থায় তিনি মঞ্চে নাচতে উঠেছিলেন। পরে প্রসব ব্যথায় মঞ্চের পেছনে গিয়ে সন্তান প্রসব করেন। শুধু তাই নয়, সদ্যোজাত সন্তানকে রেখেই ফের মঞ্চে উঠে নেচেছিলেন ওই শিল্পী।

সিনেমাটিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান, অনন্ত যোশি প্রমুখ। ম্যাডক ফিল্মস ও পুতুল ক্রিয়েশনসের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। বানিয়েছেন লক্ষ্মণ উটেকর।

এমআর/ 

মন্তব্য করুন