© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে”

শেয়ার করুন:
“ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে”
ukti-desk
১১:০৭ এএম | ৩০ জানুয়ারি, ২০১৯

বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।

বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।

তার সাহিত্যিক ছদ্মনাম ছিলো বীরবল। তার সম্পাদিত ‘সবুজ পত্র’ পত্রিকা বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।

তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- তেল-নুন-লাকড়ী, বীরবলের হালখাতা, রায়তের কথা, চার-ইয়ারী কথা, নীললোহিত, সনেট পঞ্চাশৎ ইত্যাদি।

খ্যাতনামা এই প্রাবন্ধিক ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে। কলমের মুখ হতে মানুষের মুখে নয়। উল্টোটা করতে গেলেই মুখে শুধু কালি পড়ে।”

মন্তব্য করুন