© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বসানো হলো পদ্মাসেতুর ৩৫তম স্প্যান

শেয়ার করুন:
বসানো হলো পদ্মাসেতুর ৩৫তম স্প্যান

ফাইল ছবি

own-reporter
০৬:১৮ পিএম | ৩১ অক্টোবর, ২০২০

পদ্মাসেতুর ৩৫তম স্প্যান সফল ভাবে বসানো হয়েছে। এতে করে এখন পর্যন্ত মূল সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হল। আর মাত্র এক হাজার কিলোমিটার স্প্যান বসানো হলেই পদ্মাসেতুর পূর্ণাঙ্গ দৈর্ঘ্য দেখা যাবে।

পদ্মাসেতুর ৩৫তম স্প্যান সফল ভাবে বসানো হয়েছে। এতে করে এখন পর্যন্ত মূল সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হল। আর মাত্র এক হাজার কিলোমিটার স্প্যান বসানো হলেই পদ্মাসেতুর পূর্ণাঙ্গ দৈর্ঘ্য দেখা যাবে।

শনিবার (৩১ অক্টোবর) পদ্মাসেতুর ৮ ও ৯ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান বসানো হয়। সেতুর প্রকল্প কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে বাকি স্প্যানগুলো বসানো যাবে। কারণ সেতুর সবগুলো পিলার প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু স্প্যান বসানো বাকি।

প্রকল্প কর্মকর্তারা জানান, মাওয়ার ইয়ার্ড থেকে শনিবার সকাল সাড়ে ৯ টায় ৩৫তম স্প্যানটি ভাসমান ক্রেনযোগে মূলসেতুর কাছে নিয়ে আসা হয়। তবে নাব্যতা কমে যাওয়ায় নদীর বিভিন্ন জায়গায় ক্রেনবাহী তরীটি আটকে যায়। পরে ড্রেজিং করে নদীর তলদেশের বালু সরিয়ে সমস্যা সমাধান করা হয়।

টাইমস/এসএন

মন্তব্য করুন