© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক টুইটার অ্যামাজনকে দিতে হবে ভ্যাট-ট্যাক্স

শেয়ার করুন:
ফেসবুক টুইটার অ্যামাজনকে দিতে হবে ভ্যাট-ট্যাক্স
economic-reporter
০৮:৩৪ পিএম | ০৮ নভেম্বর, ২০২০

অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স সাইটসহ এ ধরনের সকল সেবাদাতা প্রতিষ্ঠানকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স সাইটসহ এ ধরনের সকল সেবাদাতা প্রতিষ্ঠানকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের শুনানী শেষে এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, এখন থেকে ফেসবুক, গুগল, অ্যামাজন বা অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যম অথবা ইন্টারনেটভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ও ট্যাক্স দিতে হবে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই এসব প্রতিষ্ঠানকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

রায়ে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের ওপর ভ্যাট ও ট্যাক্স আরোপের ক্ষেত্রে ৫টি নির্দেশনাও দিয়েছেন আদালত। নির্দেশনায় বলা হয়েছে, অনতিবিলম্বে সব ইন্টারনেট সেবাপ্রদানকারী কোম্পানিগুলোর (গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজনসহ এ জাতীয়) কাছ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সবধরণের ট্যাক্স, ভ্যাটসহ যাবতীয় রাজস্ব আদায় করতে হবে।

সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে এ আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন