© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থাইল্যান্ডে বায়ু দূষণে ৪৫০ স্কুল বন্ধ

শেয়ার করুন:
থাইল্যান্ডে বায়ু দূষণে ৪৫০ স্কুল বন্ধ
international-desk
০৬:১২ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪৫০ টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বায়ু দূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি হওযার কারণে ব্যাংকক গভর্নর এ নির্দেশ দিয়েছেন।

ব্যাংককের ২৬টি জোনকে দূষণ নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় ব্যাংকক মেট্রোপলিটন এডমিনিস্ট্রেশনের অধীনে ৪৫০ টি স্কুল বুধবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর এএফপি।

এএফপির খবরে জানানো হয়, যানজট, অবাধ নির্মাণ কাজ, শস্য পোড়ানো এবং কারখানার দূষণের ফলে ব্যাংককে বায়ু দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বাতাসে দূষণ কণার উপস্থিতি ২.৫ পিএম। দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট (একিউআইসিএন) এর তথ্য অনুযায়ী, ব্যাংককের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এখন ১৭০ এর কাছাকাছি।

ব্যাংকক কর্তৃপক্ষ বাতাসকে দূষণমুক্ত করার প্রচেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। কৃত্রিম বৃষ্টিপাত, যানবাহন কমিয়ে দেওয়া, রাস্তাঘাট পানিতে ভিজিয়ে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি।

এ পরিস্থিতিতে সরকার উল্লেখযোগ্য তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে বলে জানিয়েছে এএফপি।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন