© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করল আমিরাত

শেয়ার করুন:
১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করল আমিরাত

ছবি- সংগৃহিত

international-desk
০৮:১০ পিএম | ২৫ নভেম্বর, ২০২০

১৩টি দেশের নাগরিকদের আর নতুন ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। যার মধ্যে ১২টি দেশই মুসলিমপ্রধান।

আরব আমিরাতের নিষেধাজ্ঞার কবলে পড়া মুসলিম দেশগুলো হলো- তুরস্ক, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, ইরাক, আলজেরিয়া, লেবানন, পাকিস্তান, তিউনিশিয়া। বাকি একটি দেশ আফ্রিকার কেনিয়া।

আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে বিজনেস পার্কে পরিচালিত কোম্পানিগুলোতে দেশটির সরকারের ভিসা সংক্রান্ত নতুন এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলোর নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা আর পাবেন না। ১৩ টি দেশের নাগরিকরা চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রেও আর ভিসার আবেদনের জন্য যোগ্য হবেন না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি গণমাধ্যমগুলো সঙ্গে কোনো কথা বলতেও রাজি হয়নি।

তবে দেশটির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া বন্ধ করেছে আমিরাত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন