© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়বে না : এনবিআর

শেয়ার করুন:
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়বে না : এনবিআর
economic-reporter
০৭:২৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২০

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেছেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর।

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেছেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর।

রোববার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এনবিআর প্রধান আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় করদাতারা মনে করছেন রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে। কিন্তু এ ধরণের সুযোগ এবার দেয়া হবে না। নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দিতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ে আয়কর দিতে না পারেন, তাহলে যৌক্তিক কারণ সাপেক্ষে বিষয়টি বিবেচনা করা হবে।

এনবিআরের একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ৩০ হাজার রিটার্ন জমা পড়েছে। গত বছর এই সময় ১২ লাখ ৫৭ হাজার রিটার্ন জমা পড়েছিল। তবে একই সময়ে আয়কর কমেছে ১৯৩ কোটি টাকা।

টাইমস/এসএন

মন্তব্য করুন