© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ড্রোন হামলায় ইরানের সিনিয়র কমান্ডারকে হত্যা

শেয়ার করুন:
এবার ড্রোন হামলায় ইরানের সিনিয়র কমান্ডারকে হত্যা
international-desk
০৪:০৫ পিএম | ০১ ডিসেম্বর, ২০২০

এবার ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। সিরিয়া-ইরাক সীমান্তে এ হামলার ঘটনা ঘটে। শনিবার ও রোববারের মাঝামাঝি কোনো একসময় এ হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের জ্যেষ্ঠ ওই কমান্ডার ছাড়াও আরও ড্রোন নিয়ন্ত্রিত অত্যাধুনিক অস্ত্র দিয়ে চালানো হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করার সময় আল-কিয়াম সীমান্তে ইরানের কর্মকর্তাকে টার্গেট করে হামলা চালানো হয়। এঘটনায় নিহত সবাইকে ‘শহীদ’ আখ্যা দিয়েছে তেহরান।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এছাড়া কয়েকদিন আগেই ইরানের শীর্ষ পদার্থবিদ ও পরমাণু গবেষক মহসিন ফাখরিজাদেহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ইরানের সেনা কর্মকর্তাদের ওপর একের পর এক এধরণের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন