© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা ‘আদিল’

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা ‘আদিল’
entertainment-desk
০৫:৫২ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল ফর বেঙ্গল’। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেতা আদিল হুসেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল ফর বেঙ্গল’। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেতা আদিল হুসেন।

ভারতের গণমাধ্যম বলা হয়, ‘ব্যাটল ফর বেঙ্গল’ সিনেমাটি নির্মাণ করবেন ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ নির্মাতা রিচি মেহতা। এই সিনেমায় আদিল হুসেনের সঙ্গে কলকাতার অভিনয়শিল্পীদেরও দেখা যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি চলে আসায় আর কাজ এগোয়নি।

জানা গেছে, ‘ব্যাটল ফর বেঙ্গল’ সিনেমায় কাজ করছেন হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি ও বলিউডের অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হবে এই সিনেমার শুটিং।

সিনেমাটি প্রযোজনা করছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা আদিল হলিউড, বলিউড, মালায়ালাম, তামিল, মারাঠি চলচ্চিত্রে কাজ করেছেন। তার বেশ কয়েকটি ভারতীয় বাংলা চলচ্চিত্রও রয়েছে। 

টাইমস/এসএন

মন্তব্য করুন