© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে উদ্বিগ্ন ভারত

শেয়ার করুন:
ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে উদ্বিগ্ন ভারত
international-desk
০৪:১৮ পিএম | ২১ জানুয়ারি, ২০২১

ভারতজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। মঙ্গলবার (১৯ জানুয়ারি) পর্যন্ত টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ছয়শ জনের মতো অসুস্থ হয়ে পড়েছেন। মারা গেছেন কয়েকজন। তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা নেয়ার সঙ্গে এ মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হলে ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জেলার টিকাদান সংক্রান্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ৪৬ বছরের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, হার্টের সমস্যার কারণেই প্রাণ হারান তিনি।

এদিকে ভ্যাকসিন নেয়ার পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন। তবে টিকার কারণেই তারা অসুস্থ হয়েছেন, এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন