© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পৌরসভা ও উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি

শেয়ার করুন:
পৌরসভা ও উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি

ফাইল ছবি

own-reporter
০৮:২২ পিএম | ০৮ মার্চ, ২০২১

সম্প্রতি দেশে অনুষ্ঠিত হওয়া স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও সরকারের বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তুলেছে বিএনপি। এ অভিযোগে আসন্ন বাকি পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। এর আগে শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

বিএনপির শনিবারের সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আলোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গেও আলোচনা করেন বিএনপি নেতৃবৃন্দ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন