© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঋণ কেলেঙ্কারিদের ধরতে প্রত্যেক ব্যাংকে অডিট হবে: অর্থমন্ত্রী

শেয়ার করুন:
ঋণ কেলেঙ্কারিদের ধরতে প্রত্যেক ব্যাংকে অডিট হবে: অর্থমন্ত্রী
own-reporter
০৫:০১ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

ঋণ নিয়ে যারা ফেরত দেয়না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঋণ কেলেঙ্কারি চিহ্নিত করতে প্রত্যেক ব্যাংকে স্পেশাল অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঋণ নিয়ে যারা ফেরত দেয়না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঋণ কেলেঙ্কারি চিহ্নিত করতে প্রত্যেক ব্যাংকে স্পেশাল অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল ব‌লেন, বাংলাদেশে দুই ধরনের ব্যবসায়ী আছে। একদল ব্যবসায়ী হোঁচট খেয়ে ঋণ খেলাপিতে পরিণত হয় আর অন্যদল ফেরত না দেয়ার জন্য ঋণ নেন। ঋণ নিয়ে যারা ফেরত দেয়না তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। ঋণ আদা‌য়ে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার সেটাই করা হবে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শীঘ্রই তিনটি অডিট ফার্মকে দিয়ে এ কাজ করানো হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রমুখ।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন