© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“স্বাধীনতা তুমি... সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা”

শেয়ার করুন:
“স্বাধীনতা তুমি... সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা”
ukti-desk
০৪:৫৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২১

শামসুর রাহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে।

বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় ( তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। শামসুর রহমান মোট ৬৬টি কাব্যগ্রন্থ ও ৪টি উপন্যাস সহ আরও বেশ কিছু গ্রন্থ রচিয়তা।

সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। এছাড়াও তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক,নাসির উদ্দিন স্বর্ণপদক, জীবনানন্দ পুরস্কার, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার, মিতসুবিসি পুরস্কার (সাংবাদিতার জন্য), স্বাধীনতা পদক, আনন্দ পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০০৬ সালের আগষ্টে বাংলা সাহিত্যের আধুনিকতম এই কবির মহাপ্রয়াণ ঘটে।

তার একটি বিখ্যাত উক্তি-

“স্বাধীনতা তুমি কাজী নজরুল

ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ,

সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা।”

টাইমস/এনজে

মন্তব্য করুন