© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়”

শেয়ার করুন:
“কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়”
ukti-desk
০৪:৫০ পিএম | ১০ এপ্রিল, ২০২১

আবু মুহাম্মদ মুসলিহ আল দীন বিন আবদাল্লাহ শিরাজি বা শেখ সাদি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম। ফারসিভাষী দেশের বাইরেও তিনি সমান সমাদৃত।

সাদি জন্মগ্রহণ করেছিলেন ইরানের শিরাজে। তবে তার জন্ম সন নিয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় ১২১০ সালে কিংবা তার কিছু পরে তিনি জন্মগ্রহণ করেন।

তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়। ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উচু মানের কবি ধরা হয়। দ্য গার্ডিয়ান অনুসারে তার লেখা ‘বুস্তান’ বইটি সর্বকালের সেরা ১০০ টি বইয়ের একটি হিসাবে বিবেচিত হয়।

সাদিকে ব্যাপকভাবে শাস্ত্রীয় সাহিত্য ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তিনি পার্সিয়ান পণ্ডিতদের মধ্যে “মাস্টার অফ স্পিচ” বা “দ্য মাস্টার” নামে খ্যাত।

আনুমানিক ১২৯২ খৃষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন