© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে”

শেয়ার করুন:
“হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে”
ukti-desk
০৪:৫২ পিএম | ১১ এপ্রিল, ২০২১

হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোণা জেলায়।

তার কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংস্করণ হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে তার রচিত তৃতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদোনা’ প্রকাশিত হয়।

তিনি ২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে।”

 

টাইমস/এনজে

 

মন্তব্য করুন