© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যার মাঝে সীমাহীন উৎসাহ... তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

শেয়ার করুন:
যার মাঝে সীমাহীন উৎসাহ... তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি
ukti-desk
০১:২৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২১

ডেল ব্রাকেনরিডজ কার্নেগি ছিলেন একজন আমেরিকান লেখক, অধ্যাপক ও একাধারে বিখ্যাত বক্তা। তিনি ১৮৮৮ সালে আমেরিকার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

বালক বয়সে প্রত্যহ তিনি ভোর চারটায় উঠে গৃহপালিত গরুগুলো থেকে দুধ সংগ্রহ করতেন। পরিবারকে কাজে সহায়তার পাশাপাশি তিনি ওয়ারেঞ্চেবার্গ-এর সেন্ট্রাল মিশৌরী স্টেট ইউনিভার্সিটিতে তার পড়াশোনাও চালিয়ে যান।

কার্নেগীর লিখিত সংগ্রহশালার প্রথম প্রকাশ “পাবলিক স্পিকিং: এ প্র্যাক্টিক্যাল কোর্স ফর বিজিনেস ম্যান” (১৯৩২)। তার সেরা অবদান “হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স”, ১৯৩৬ সালে প্রকাশিত বইটি বেস্ট সেলারের স্বীকৃতি পেয়েছিলো। কার্নেগীর জীবিত থাকা অবস্থাতেই বইটি বিশ্বের ৩১টি ভাষায় অনূদিত হয় এবং প্রায় পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয়।

১৯৫৫ সালের ১ নভেম্বর সর্বকালের সেরা আত্ম-উন্নয়ণমূলক বইয়ের লেখক মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-
“যার মাঝে সীমাহীন উৎসাহ,
বুদ্ধি ও একটানা কাজ করার গুন থাকে,
তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন