© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়”

শেয়ার করুন:
“বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়”
ukti-desk
০১:১২ পিএম | ২০ এপ্রিল, ২০২১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

রবীন্দ্রনাথকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। এজন্য তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২টি।

তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গান বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করা হয়। ১৯৪১ সালের ৭ আগস্ট দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“মানুষের একটা বয়স আছে

যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে।

সে বয়স পেরোলে

বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন