© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে”

শেয়ার করুন:
“সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে”
ukti-desk
০২:৪৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২১

হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।

হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন