© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিম ঝড়ে রানের পাহাড় কুমিল্লার

শেয়ার করুন:
তামিম ঝড়ে রানের পাহাড় কুমিল্লার
sports-desk
০৯:৪৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

তামিমের ঝড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটকে তলোয়ার বানিয়ে সাকিব-রাসেল-রুবেলদের কচুকাটা করে বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাকানোর কীর্তি গড়লেন ড্যাশিং ওপেনার। শুক্রবার বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা।

তামিমের ঝড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটকে তলোয়ার বানিয়ে সাকিব-রাসেল-রুবেলদের কচুকাটা করে বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাকানোর কীর্তি গড়লেন ড্যাশিং ওপেনার।

শুক্রবার বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা।

তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা শুভ হয়নি ইমরুলদের। সূচনালগ্নেই রুবেল হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাঁঝঘরে ফেরেন ইনফর্ম এভিন লুইস।

পরে এনামুল হককে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন তামিম ইকবাল। ধীরে ধীরে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন। ক্রিজে সেট হয়ে রীতিমতো তোপ দাগাতে শুরু করেন তারা।

তবে হঠাৎই পথচ্যুত হন এনামুল। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩০ বলে ২ চারে ২৪ রান করেন তিনি।

এর রেশ না কাটতেই ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ফর্মে থাকা শামসুর রহমান।

তবে একের পর এক চার-ছক্কায় সাকিবদের নাকানি-চুবানি দিয়ে ছাড়েন তামিম। মাত্র ৩১ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার। এরপর হয়ে ওঠেন আরো বিধ্বংসী।

পরের পঞ্চাশ করেন মাত্র ১৯ বলে। সব মিলিয়ে মাত্র ৫০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি তুলে নিয়েও থামেননি, টর্নেডো চলেছেই। তার সাইক্লোনে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে কুমিল্লা।

বিপিএলের সবচেয়ে সফল দল ঢাকা। গেল পাঁচ আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চতুর্থবার শিরোপা ঘরে তোলার আশায় তারা। অন্যদিকে একবার মুকুট পরেছে কুমিল্লা।

দ্বিতীয়বার ট্রফি ক্যাবিনেটে ভরার লক্ষ্য তাদের। আগুনগরম ম্যাচটি ঘিরে দেশের ক্রিকেটপ্রেমিদের মধ্যে বিরাজ করছে ভীষণ রোমাঞ্চ ও তুমুল উত্তেজনা।

 

টাইমস/এমএএইচ/এক্স

মন্তব্য করুন