© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“আত্না কলুষিত হতে শুরু করলেই মন আকারে সরু হতে থাকে।”

শেয়ার করুন:
“আত্না কলুষিত হতে শুরু করলেই মন আকারে সরু হতে থাকে।”
ukti-desk
০১:১৯ পিএম | ২৭ এপ্রিল, ২০২১

জিন জ্যাকস রুসো ছিলেন একজন ফরাসি দার্শনিক, সমাজবিজ্ঞানী এবং আলোকিত যুগের অন্যতম প্রবক্তা। রুসোর রাজনৈতিক চিন্তাধারা ফরাসি বিপ্লবকে যেমন প্রভাবিত করেছে, তেমনি পরবর্তীকালে জাতীয়তাবাদের বিকাশেও ভুমিকা রেখেছে।

১৭১২ সালের ২৮শে জুন সুইজারল্যাণ্ডে রুশোর জন্ম হয়। জন্মসূত্রে সুইজারল্যান্ডের অধিবাসী হলেও রুসো ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজচেতনার প্রধান পৃষ্ঠপোষক।

রুসোর মতে, প্রকৃতি মানুষকে যেভাবে ও যে উদ্দেশ্যে গড়ে, সমাজের দোষে তা ব্যর্থ হয়ে যায়। ললিতকলা ও বিজ্ঞানের বেদীমূলে সৃষ্ট সভ্যতার উপর তার কোন আস্থা ছিল না।

তার মতে মানুষের দুর্দশা ও দুর্বলতার কারণ আদি পাপ নয়, বরং এটা হয়েছে তার আপন প্রকৃতির সাথে পরিবেশের দ্বন্দ্ব এবং অসঙ্গতির ফলে। মানুষ জন্মসূত্রে যে সম্ভাবনা নিয়ে আসে, তা অর্জনের প্রয়াস থেকেই তার মাঝে দেখা দেয় চাহিদা ও উচ্চাকাঙ্খা। অন্তহীন সে চাহিদা পূরণে অন্যের সাথে সে নিরন্তর সংগ্রামে লিপ্ত হয়।

রুসো বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেছেন। এগুলির মধ্যে আছে উপন্যাস, নাটক, রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষা, সংগীত, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ক গ্রন্থ। রুশোর সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র বিজ্ঞানের আলোচিত বিষয়।

১৭১৮ সালের ২ জুলাই প্রখ্যাত এই দার্শনিকের মৃত্যু হয়।

তার একটি বিখ্যাত উক্তি-
“আত্না কলুষিত হতে শুরু করলেই মন আকারে সরু হতে থাকে।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন