© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজেএমসি’র বন্ধ মিল শীঘ্রই চালু হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

শেয়ার করুন:
বিজেএমসি’র বন্ধ মিল শীঘ্রই চালু হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

ফাইল ছবি

economic-reporter
০৪:০৬ পিএম | ২৮ এপ্রিল, ২০২১

বিজেএমসি’র বন্ধ হয়ে যাওয়া মিল শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, ভাড়াভিত্তিক বা ইজারা (লীজ) পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় এসব মিল ফের চালু করার প্রস্তুতি শুরু হয়েছে।

বিজেএমসি’র বন্ধ হয়ে যাওয়া মিল শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, ভাড়াভিত্তিক বা ইজারা (লীজ) পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় এসব মিল ফের চালু করার প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন বস্ত্র ও পাট মন্ত্রী।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসিসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

সভায় গোলাম দস্তগীর গাজী বলেন, বিজেএমসি’র মিলগুলো ইজারা দেয়ার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞপ্তির আওতায় দেশি-বিদেশি উদ্যোক্তা ইজারা গ্রহণের সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে (এফডিআই) অগ্রাধিকার দেবে সরকার।

মন্ত্রী বলেন, পৃথিবী জুড়েই পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। এতে চাষীরাও পাট চাষে আগ্রহী হয়ে উঠছে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।

মন্ত্রী আরও জানান, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৯৫৩.৫৭ মিলিয়ন ডলার আয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ২২.৯৪ শতাংশ বেশি। আর তা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০.৬৪ শতাংশ বেশি।

তিনি বলেন, বেসকারি ব্যবস্থাপনায় পুন:চালুকৃত কারখানায় অবসায়নকৃত শ্রমিকেরা অগ্রাধিকারভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একই সাথে এসব মিলে কর্মক্ষম ও দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন