বিশ্বব্যাংকের দুই পদে জায়গা পেলেন তিন বাংলাদেশি
প্রতিকী ছবি
বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ শীর্ষ দুটি পদে মনোনয়ন পেয়েছেন তিন বাংলাদেশি। তারা হলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলামকে সংস্থাটির কনসিলিয়েটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোমানা ইসলাম এবং ব্যারিস্টার মঈন গনিকে আরবিট্রেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন।

সংস্থাটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসের (আইসিএসআইডি) আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তাদের মনোনয়ন দিয়েছে সরকারের আইন ও বিচার বিভাগ।
শনিবার (১ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আইন ও বিচার বিভাগ থেকে মনোনয়ন দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিএসআইডিতে পাঠানো হলে বিশ্বব্যাংকের মহাসচিব এ মনোনয়ন চূড়ান্ত করেছেন। মনোনীতরা ছয় বছর এ পদে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে আইসিএসআইডি। বিরোধীয় পক্ষগুলো আইসিএসআইডির নির্ধারিত প্যানেল থেকে আরবিট্রেটর ও কনসিলিয়েটর বাছাই করতে পারেন। তাছাড়া বিভিন্ন এডহক কমিটিতে আরবিট্রেটরদের নিয়োগ দেয়া হয়।
টাইমস/এসএন