© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‍‍“যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত”

শেয়ার করুন:
‍‍“যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত”
ukti-desk
০১:৫৪ পিএম | ০৬ মে, ২০২১

সক্রেটিস একজন প্রখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তাঁর শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে।
তৎকালীন শাসকদের কোপানলে তাঁকে হেমলক বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে পশ্চিমি দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়।

তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেননা। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিলনা। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। তিনি মানব চেতনায় আমোদের ইচ্ছাকে নিন্দা করেছেন, কিন্তু সৌন্দর্য দ্বারা নিজেও আনন্দিত হয়েছেন।
আনুমানিক ৪৭০ খ্রিষ্টাব্দে এই মহান দার্শনিক জন্মগ্রহণ করেন, এবং ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়।

তার একটি বিখ্যাত উক্তি-

“যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত!”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন