© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে”

শেয়ার করুন:
“আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে”
ukti-desk
০১:১৯ পিএম | ০৮ মে, ২০২১

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ। তার জন্ম ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলায়।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। অধ্যাপক ইউনূস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি লাখ করেছেন।

মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

তার একটি বিখ্যাত উক্তি-


“আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন