© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না

শেয়ার করুন:
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না
ukti-desk
০১:৪৬ পিএম | ০৯ মে, ২০২১

জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার, সমালোচক, বিসংবাদী এবং রাজনৈতিক কর্মী। তার জন্ম ১৮৫৬ সালের ২৬ জুলাই এবং মৃত্যুর ১৯৫০ সালের ২ নভেম্বর।

১৮৮০-এর দশক থেকে শুরু করে তার মৃত্যুর পরও পশ্চিমা মঞ্চনাটক, সংস্কৃতি ও রাজনীতিতে তার প্রভাব বিস্তৃত। তিনি ম্যান অ্যান্ড সুপারম্যান (১৯০২), পিগম্যালিয়ন (১৯১২) ও সেন্ট জোন (১৯২৩)-সহ ষাটের অধিক নাটক রচনা করেছেন।

সমসাময়িক ব্যঙ্গরচনা থেকে শুরু করে ঐতিহাসিক রূপক কাহিনি দিয়ে তিনি তার প্রজন্মের অন্যতম নাট্যকার হিসেবে প্রসিদ্ধি অর্জন করেন সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে- জর্জ বার্নার্ড শ।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন