© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ার করুন:
বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফাইল ছবি

international-desk
০৪:৫৬ পিএম | ১২ মে, ২০২১

বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’। এতে নতুন করে বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (১২ মে) ডব্লিউএইচও’র বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও’র সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটির মূখপাত্র মারিয়া ভন কারকভ জানিয়েছেন, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাধীন ছয়টি অঞ্চলের ৪৪টি দেশে শনাক্ত করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতার বাইরে থাকা আরও পাঁচটি দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার মারাত্মক এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। এই ভ্যারিয়েন্টের কারণেই ভারতে বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন