© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই”

শেয়ার করুন:
“এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই”
ukti-desk
০৪:২৩ পিএম | ২০ মে, ২০২১

ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। ২রা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা।

তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর তৎকালীন ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতার কিছুকাল পরেই ১৯৪৮ সালে নয়া দিল্লীতে আততায়ীর গুলিতে তার মৃত্যু হয়।

গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। ২রা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে।

গান্ধীর একটি বিখ্যাত উক্তি-
“এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী।
এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।”

 

টাইমস/এনজে

মন্তব্য করুন