© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি খরচে প্রতিমাসে টিকা পাবে ২৫ লাখ মানুষ

শেয়ার করুন:
সরকারি খরচে প্রতিমাসে টিকা পাবে ২৫ লাখ মানুষ

প্রতিকী ছবি

own-reporter
০৫:৫৪ পিএম | ০৩ জুন, ২০২১

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পর্যায়ক্রমে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার কথাও প্রস্তাবিত বাজেটে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার অবশ্য আগেই বলেছে, জনগণকে করোনার টিকা নিতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। বাজেটে ভ্যাকসিন ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখব আমরা।

উন্নয়ন অংশীদারদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, সরকারের টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এর মধ্যে ১ দশমিক ০৬ লাখ ডোজ টিকা ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এভাবে দেশের ৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবেন। যা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের সমান।

বাজেট বক্তৃতায় টিকা বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, চী-রাশিয়া থেকে সরকারি পর্যায়ে টিকা আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে। যা বাজেটেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফাইজার, ফ্রান্স ও বেলজিয়ামের সানোফি ও জিএসকে কোম্পানি থেকেও ভ্যাকসিন আমদানির কথা বাজেটে তুলে ধরা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন