© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধে নিহতের চারগুণ মার্কিন সেনা করেছেন আত্মহত্যা

শেয়ার করুন:
যুদ্ধে নিহতের চারগুণ মার্কিন সেনা করেছেন আত্মহত্যা

প্রতিকী ছবি

international-desk
০৭:৫৯ পিএম | ২৩ জুন, ২০২১

সন্ত্রাসবিরোধী যুদ্ধের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত যত মার্কিন সেনা নিহত হয়েছেন, তার চারগুণ বেশি সেনা আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ জুন) ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ নামে একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, গত ২০ বছরে প্রায় ৩০ হাজার পক্ষাঘাতগ্রস্থ ও যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছেন। অথচ যুদ্ধের কারণে বা যুদ্ধক্ষেত্রে মারা গেছেন মাত্র সাত হাজার মার্কিন সেনা।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমাদের সামরিক বিভাগের লোকজনের স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তারপরও তারা আত্মহত্যার মতো পথ বেছে নেয়। এটা আমাদের জন্য দুঃখজনক। সমাজে যা চলছে, তা থেকে সেনাদের বের হয়ে আসতে হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন