? সরাসরি - অভিষেকে এলিসের হ্যাট্রিক, লক্ষ্য ১২৮
০৬:৪৯ পিএম | ০৬ আগস্ট, ২০২১
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দল ৩ রানেই হারিয়ে বসে দুই উইকেট। দৃশ্যটা যদিও এই সিরিজে নতুন কিছু নয়। আগের দুই ম্যাচেও ২১ ও ৩৭ রানে দুই ওপেনার বিদায় নিয়েছিল। তাই ব্যাটিংয়ের ভারটা কথিত মিডল অর্ডারে এসেই বর্তায়। কথিত বলার কারণ পাওয়ার প্লের ভেতরেই তো তাদের নামতে হয় তাদের। এক প্রকার ওপেনারদেরই জায়গায়। সেখানে সাকিব-রিয়াদ মিলে গড়েন ৪৪ রানের জুটি। সুন্দর শুরুর পর সাকিবও ফেরেন। তবে এক পাশটা আগলেই রাখেন রিয়াদ। ২৯, ৫ , ১৬ ও ৩০ রানের মতো ছোট ছোট জুটি বাংলাদেশকে সংগ্রহ দেয় ১২৭ রানের। রিয়াদ করেন ৫৩ বলে ৫২ রান। অস্ট্রেলিয়ার অভিষিক্ত এলিস নিজের ও ইনিংসের শেষ ওভারে পরপর তিন উইকেট নিয়ে হ্যাট্রিক তুলে নেন।
এলিসের হ্যাট্রিক-
মাহমুদউল্লাহর উইকেটের পর আরও দুই উইকেট তুলে নেন এলিস। তার সাথে হ্যাট্রিকও করে ফেলেন। মুস্তাফিজ ও মেহেদীকে ক্যাচ বানিয়ে টি-টোয়েন্টিতে প্রথম অভিষেক খেলোয়াড় হিসেবে নাম তুলেন তিনি।
অধিনায়কের লড়াকু ফিফটি-
ধুকতে থালা দলকে টেনে তোলার চেষ্টা। সাকিবের সাথে ৪৪ রানের জুটির পর আরও দু'টো জুটি করেন অধিনায়ক। শেষ ওভারের তৃতীয় বলে এলিসকে চার মেরে ৫২ বলে ৫২ করেন তিনি। ম্যাচের পরিস্থিতি বিচারে স্ট্রাইকরেটটাকে বড় করে দেখার সুযোগ কম থাকলেও আরও কয়েকটি বাউন্ডারির সুযোগ মিস করেন তিনি। পরের বলে এলিসের শিকার হন তিনি। এলিসেরও আন্তর্জাতিক ম্যাচের প্রথম উইকেট এটি।
ফ্রি-হিট মিস-
হ্যাজলউডের করা নো বলে পাওয়া ফ্রি হিট মিস অধিনায়কের। নাকাল বলটাকে লগ অনে মারার চেষ্টা। গতি বুঝতে পারেনি মিস টাইমিংয়ে ১ রান।
এবার ক্রিশ্চিয়ান-
ডিরেক্ট হিটে এবার সোহানকে ফেরালেন ক্রিশ্চিয়ান। মাহমুদউল্লাহর ডাকে দৌড়ান সোহান। কিন্তু মাঝ পিচে কিছুটা থমকে যান সোহান। তবে ভুল করেননি ক্রিশ্চিয়ান। বুলস আই হিটে ৫ বলে ১১ করা সোহানকে ফেরান তিনি।
সোহানের ছক্কা-
ক্রিজে আসলেন যখন সোহান তখন স্কোরবোর্ডে ৮১ রান , উইকেট ৫। জাম্পাকে দেখলেন বুঝলেন। একটি সিংগেল নিলেন , দৌড়ে একটি তিনও নিলেন শর্ট ফাইন লেগে বল পাঠিয়ে ।
ব্যর্থ শামীম, বিপদে বাংলাদেশ-
আফিফের উইকেটের পর ক্রিজে আসেন শামীম হোসাইন। ব্যাটিংয়ে ধুকতে থাকা বাংলাদেশের স্কোরবোর্ডের ভরসাও ছিলেন শামীম। কিন্তু হতে পারলেন না। হ্যাজলউডের শর্ট বলে ক্রস ব্যাট চালান তিনি। ফিল্ডারকে বেগ পেতে হয়নি ক্যাচটা নিতে।
রান আউটে আফিফ ফিরলেন-
টিপিকাল অজি ফিল্ডিংয়ে কপাল পুড়লো। গত দুই ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন আফিফ। কঠিন পরিস্থিতিতে সামলে নিয়েছিলেন। তবে ভাগ্য দোষে এবং ক্যারির দুর্দান্ত থ্রোয়িংয়ে রান আউট আফিফ। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ১৯ রান।
আফিফের ছক্কা-চার-
চতুর্থ বলেই অ্যাগারকে মিড উইকেট দিয়ে দারুণ ছক্কা আফিফের। পরের ওভারে এবার চার। এলিসের শট বলে সুন্দর টাইমিং।
দ্বিতীয় ম্যাচের পুনরাবৃত্তি সাকিবের-
আগের ম্যাচে ১৭ বলে ২৬ করে ফিরেছিলেন সাকিব। আজও একই। বাউন্ডারি সংখ্যাও তার আগের ম্যাচের সমান। ঠিকঠাক শুরুর পর জাম্পার দ্বিতীয় ওভারেই ধরা পড়লেন তিনি। জায়গা বানিয়ে বোলারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু লং অফে থাকা অ্যাগার দৌড়ে ক্যাচ নেন।
এক ওভারে ১৫-
এক, দুই করে রান বাড়ছে। বাউন্ডারির দেখা নেই। অধিনায়ক মাহমুদউল্লাহ ডিপ মিড উইকেট দিয়ে চারের মার। একই ওভারে স্কুপ ও কাট করে সাকিবও মারলেন দুটো বাউন্ডারি।
পাওয়ার প্লে'র শেষ-
৫ম ওভারের প্রথম বলেই আসে দলের প্রথম চার। সাকিবের ব্যাটেই আসে সেই চার। দ্বিতীয় চার প্লাওয়ার প্লে'র শেষ বলেই। দুই উইকেট হারিয়ে ২৮ রান।
দুই বলে নেই দুই ওপেনার-
এক বল আগে আউট হয়ে ফিরেছেন নাইম। পরের ওভারের প্রথম বলেই বিদায় সৌম্য। হওয়ারই কথা। ব্যাটিংয়ে এসে যেন ব্যাট করাই ভুলে বসেছেন তিনি। ব্যাটের নাগালে থাকা বলগুলোতে ব্যাট লাগাতেই পারছেন না। বারবার বিট হয়েছেন সুই, স্লোয়ারে। প্রথম ওভারে ৫ বলে নেন এক রান, পরের ওভারে ৫ বলে এক। ১১ বলে ২ রান করে ফিরেন তিনি।
নাইমের ১-
দুই বলে ১ রান করে ফিরলেন নাইম। ওপেনিংয়ে দৈন্য দশা পিছু ছাড়ছেই না বাংলাদেশের। হ্যাজলউডের হালকা বেরিয়ে যাওয়া বলটাতে ব্যাটের কিনারা লেগে কিপারের হাতে বল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
একাদশে কোন পরিবর্তন নেই বাংলাদেশের, অস্ট্রেলিয়া দলে তিনটি পরিবর্তন। বেন ম্যাকডারমট, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস।
বাংলাদেশ একাদশ- মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ
অস্ট্রেলিয়া একাদশ- অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড
টস হবে ৭টায়। ৭.১৫ তে ম্যাচ শুরুর সিদ্ধান্ত ম্যাচ রেফারির। কোনো ওভার কাটা যায়নি। ইনিংস বিরতি থাকবে দশ মিনিট।
বৃষ্টি থেমেছে! অপেক্ষা টসের.....
কাভারও সরে যাচ্ছে, আম্পায়ারও মাঠে আসছে।