? সরাসরি - বাঘের থাবায় সিরিজ হার ক্যাঙ্গারুদের
ম্যাচ জয়ের জন্য দরকার ৩৪ রান। টাইগারদের সামনে বড় দেয়াল হয়ে আছেন মার্শ। ম্যাচে ফিরতে তাই মরিয়া বাংলাদেশ। শরিফুলের শর্ট লেন্থের বলে লং অফে ক্যাচ মার্শ। ৫১ করা মার্শকে ফিরিয়ে আশা টিকিয়ে রাখলেন শরিফুল
অবশেষে মার্শের ফিফটি-
টানা দুই ম্যাচে ৪৫ করে ফিরতে হয়েছিলো মার্শকে। তবে এই ম্যাচে পঞ্চাশ করেই ফেললেন তিনি। সিরিজে এখন অব্দি সর্বোচ্চ রানই এখন মার্শের। উইন্ডিজ সিরিজ থেকে ধারাবাহিক মার্শ এই সিরিজেও দুর্দান্ত খেলে যাচ্ছেন
শরিফুলের আঘাত-
খানিক আগেই ক্যাচ মিস করেছিলেন শরিফুল। ভাগ্যিস যে পরের ওভারে সাকিব তুলে নিলো সেই উইকেটটি। তাই ক্যাচ মিসের প্রতিদান সাইট এসে উইকেট নিলেন হেনরিকেসের। ১৪ তম ওভারের প্রথম বলেই হালকা চিপ খেললেন হেনরিকেস। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় ক্যাচ হলেন মিড অনে।
সাকিবের ব্রেক ত্রু-
সিরিজে সাকিবের আরো একটি ব্রেক ত্রু। দরকারি বটে! আগের ওভারে জীবন পাওয়া ম্যাকডারমটকে বোল্ড করে ফেরালেন। ভাঙ্গলেন ৬৩ রানের জুটিও।
শরিফুলের ক্যাচ মিস, ম্যাচ বাচঁবে তো ?-
ক্যাচ ছেড়েছেন। সহজ ক্যাচ। ম্যাচের শেষ হয়তো। সুযোগটা হারালেন ম্যাচে ফেরার। ফিজের বলে লোপ্পা ক্যাচটা ছেড়ে দিয়ে ৩২ রানে জীবন দিলেন ম্যাকডারমটকে।
একটু উত্তাপ-
শরিফুলের শর্ট বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে মিস করলেন মার্শ। পরক্ষণেই কি যেন বলেও ফেললেন। সামনে এগিয়ে জবাবটাও দিলেন। কিন্তু শরিফুল নিজে না, কাপ্তান দিয়েছেন। কথার উত্তাপ চোখে-মুখে ভেসে উঠলো।
চার ওভারে ৩৪-
শেষ চার ওভারে ৩৪ রান তুলেছে মার্শ-ম্যাকডারমট। তাদের জুটি এখন অব্দি করেছে ৪৩ রানের পার্টনারশিপ। এই জুটিটা লক্ষ্যের কাছেই নিয়ে যাচ্ছে অজি দলকে।
চাপ মুক্তির ওভার-
মন্তর চলতে থাকা রানের চাকাকে তাজা করার ওভার ছিলো এটি। সপ্তম ওভারে নাসুমের প্রথম তিন বলে তিন। একটি বল ডট, উইকেটও হতে পারতো সেটি। পরের বলে প্যাডেল সুইপে ফাইন লেগে চার, পরের বলে ছক্কা কাভারের ওপর দিয়ে। চাপে পড়েও চাপ মুক্তি।
পাওয়ার প্লে'র এক চার-
ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুমের উইকেটের চাপ পুরো পাওয়ার প্লেতেই ছিলো। অজিদের সাবধানী ব্যাটিংয়েই ছাপ দেখা যাচ্ছিলো তার। ৩৬ বলে মাত্র একটি বাউন্ডারি। স্কোরবোর্ডে রান ১ উইকেটে ২০।
রিভিউতে বাচঁলেন মার্শ-
সাকিবের জোরালো আবেদন। নড়াচড়া নেই আম্পায়ারের। তবে হুট করেই তুলে বসলেন আঙ্গুল। সাথে সাথে রিভিউ নিলেন মার্শ। সাকিবের ফ্লাইট বল অফ সাইডে বেরিয়ে গেলো। আলট্রা এজে স্পাইকও পেলো না। সিদ্ধান্ত পালতে নিলো আম্পায়ার। যদিও সাকিবের হাবভাবও এমন ছিলো যে রিভিউ তিনিও নিতে পারতেন।
ওয়েডের লেগসাইড কুফা-
আগের দুই ম্যাচে এই লেগসাইডেই আউট হয়ে ফিরেন ওয়েড। আজও একই। এবার আর মিডল অর্ডারে না নেমে ওপেনিংয়ে আসেন কাপ্তান। কিন্ত লাভের কিছু হলো না। নাসুমের লেগের বলটা মারতে গিয়েছেন টেনে। কিন্তু সেই শর্ট ফাইন লেগেই ক্যাচ হয়ে ফিরেন তিনি।