? সরাসরি- ১০৪ এ শেষ বাংলাদেশ
০৫:৩১ পিএম | ০৭ আগস্ট, ২০২১
মেহেদীর শেষ ঝড়-
শ' স্ট্রাইক রেটে আজ ব্যাটিং করেছেন মাত্র দুইজন ব্যাটসম্যান। আফিফ ও মেহেদী।
শামীমকে বাঁধলেন টাই-
অনেক তোড়জোড় করে জিম্বাবুয়ে সফরে নিয়ে যাওয়া হয় শামীমকে। প্রতিদানও দিয়েছিলেন তিনি। ম্যাচ জিতিয়ে আলোচনা থেকে তুমুল আলোচনায় ওঠেন। ভরসার প্রতীক হয়েও ধরা দেন সবার চোখে। কিন্তু অজিদের বিপক্ষে এসেই ব্যর্থতা তাকে ঘিরে ধরলো। পর্যাপ্ত রান করার সুযোগ পেয়েও পারলেন না। ৩ রান করে আজও ফিরলেন ক্যাচ হয়ে। টাইয়ের স্লোয়ারেই ধরা পড়েন তিনি। আগের তিন ম্যাচের দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুই ম্যাচে করেন যথাক্রমে ৪ ও ৩।
অ্যাগারই ফেরালো আফিফকে-
ছক্কা-বাউন্ডারি মেরে এই ইনিংসে ব্যাটসম্যানরা আসা যাওয়া করেছেন কয়েকবার। আফিফও সেই রীতি মেনেই হাটলেন। ১৭ বলে ২০ রান করে ছক্কার ওভারেই ফিরে ফেলেন তিনি। ডিপ মিড অঞ্চলে ক্যাচ হন তিনি।
আফিফীয় ছক্কা-
অ্যাগারের ফুল টসে আফিফের বিশাল ছক্কা। কোমরের ওপরের বলটাকে মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডেই পাঠিয়ে দিলেন আফিফ।
সোয়েপসন ঘূর্ণি-
বাংলার ব্যাটসম্যানদের লন্ডভন্ড করে দিয়েছে সোয়েপসনের লেগস্পিন। দুই বলে রিয়াদ-সোহানকে তুলে নিয়ে ধাক্কার জানান দিলেন। শেষ ওভারে নাইমকে তুলে নিয়ে জানান দিলেন লেগস্পিনে বাংলা এখনো অভ্যস্ত নয়। ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এতেই বাংলার ব্যাটিংয়ে বেহাল দশা।
চেষ্টা বিফল নাইমের-
পরপর দুই উইকেট নেয়া সোয়েপসনের জোরালো আবেদন। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন। রিভিউতে বেঁচেও যান। কিন্তু পরের বলে আর পারলেন না। স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ হলেন। ক্রিজে ধুঁকতে থাকা নাইমের চেষ্টার সমাপ্তি ঘটলো।
নাইমের চেষ্টা-
ইনিংসের ২য় ওভারে দুই বাউন্ডারি মারেন নাইম। এরপর থেকে ব্যাট তুলে শট খেলতে পারেননি তিনি।
সোয়েপসনের দুই ধাক্কা-
সোয়েপসনের আঘাতে দুই বলে দু'টো এলবিডব্লিউর সাথে দু'টো শূণ্য। সোহানকে শেষ বলে ফিরিয়ে ৫১ রানে ২ উইকেট হয়ে গেলো ৪। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। বলের লাইন মিস করাতেই প্যাডে লাগে। আবেদন করলেও আম্পায়ার নাকচ করে দেন। রিভিউ নিয়ে ঠিকই উইকেট তুলে নেন। পরের ওভারে হ্যাট্রিকের অপেক্ষাইয় থাকতে হচ্ছে তাকে।
রিয়াদের শূণ্য-
সিরিজে এ নিয়ে অধিনায়কের দ্বিতীয় শূণ্য। জাম্পার পরিবর্তে আসা সোয়েপসনের ভেতরে ঢুকতে থাকা বলকে সুইপ করতে গিয়ে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।
অস্বস্তি সাকিবও ফিরলেন-
ক্রিজে আসার পর থেকে বেশ ভোগান্তিতেই পড়েছিলেন সাকিব। বলের লাইন বুঝতে পারছিলেন না, মিস টাইমিং করছিলেন। অবশেষে অস্বস্তি থেকেই স্বস্তি দিলেন তাকে হ্যাজলউড। স্লো কাটারে কিছুটা পেছনে গিয়েই কাট করতে চেয়েছিলেন তিনি। এইজ লেগে কিপারের হাতে। ২৬ বলে ১৫ করেই ফিরলেন তিনি।
বাউন্ডারি খরা-
ইনিংসে তৃতীয় ওভারের পর থেকে বাউন্ডারি নেই । গত ৪১ বলে সাকিব-নাইমের ব্যাট থেকে সিংগেল - ডাবল বাদের বাউন্ডারি আসেনি একটিও। চেষ্টা করেও যেন বলের ওপর জোর চালাতে পারছে না কেউই।
পাওয়ার প্লে-তে বাংলা-
৩৬ বলে ৩০ রান। উইকেট হারিয়েছে ১ টি। শেষ তিন ম্যাচেও বাংলাদেশ এর আশপাশেই ঘোরাফেরা করেছে।
১ম টি-টোয়েন্টি (৩৩/১), ১ম টি-টোয়েন্টি (৩৮/২), ১ম টি-টোয়েন্টি (২৮/২)
ব্যর্থতার নাম সৌম্য-
ম্যাচ শুরুর আগ থেকেই আলোচনা হচ্ছিলো ওপেনিংয়ে পরিবর্তন আসা না আসা নেয়া। বিশেষ করে সৌম্যর জায়গাটা। পাল্লাটা ভারি ছিলো পরিবর্তনের দিকেই। কিন্তু সাহসী সিদ্ধান্ত টিম ম্যানেজম্যান্টের। সুযোগ দিতে হবে আরও সেই সুবাদে টিমে ইন। কিন্তু আবারও হতাশ করলো সবাইকে। ৮ করে ফিরলেন সৌম্য। দুই ম্যাচে হ্যাজলউডের শিকার হলেন তিনি। শর্ট বলে ক্রস ব্যাট চালিয়ে কাভারেই ক্যাচ হলেন। ইনিংসে একটি ছক্কা মারলেও কিন্তু তার শরীরী ভাষা ছিলো অনেকটা নেগেটিভ। চার ম্যাচেই ব্যর্থতার নাম হয়েই রইলো তার নাম।
সৌম্যর প্রথম ছয়-
আগের তিন ম্যাচে সৌম্যর রান ছিলো ৪। এই ম্যাচে রানের খাতা খুলেছে সিংগেল দিয়ে। তৃতীয় ওভারে এসে ছয় মেরেছে। প্রথম ছয় সিরিজের।
নাইমের দুই চার-
প্রথম ওভারটা দেখেশুনে পার। পরের ওভারে নাইমের দুই চার। হ্যাজলউডের চতুর্থ বল কিছুটা শর্ট লেন্থে পেয়েই স্কয়ার লেগে চারের মার। পরের বলটা ভালো জায়গায় ফেললেও নাইম মিস করেননি বোলের লাইন। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার।
একাদশ-
অপরিবর্তিত বাংলাদেশ দল। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছেন অজিরা। তাদের হয়ে খেলবেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপসন।
বাংলাদেশ- মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া- অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, মিচেল সোয়েপসন, জশ হ্যাজলউড
টস-
টানা দুই টস জয় রিয়াদের। আগের দিনের মতোই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া।