? সরাসরি- সিরিজে প্রথম জয় অস্ট্রেলিয়ার
অজিদের প্রথম জয়-
শেষ দুই ওভারে ৪ রান প্রয়োজন। ওভার প্রতি ২ করে। এক ওভার আগেই জিতে গেলেন ম্যাচ। ফিজের ওভারে দু'টো সিংগেল ও এক ডাবলে ম্যাচ শেষ করেন অজিরা। ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে জিতে নেয় অস্ট্রেলিয়া।
উড়ন্ত ক্যাচ শামীমের-
দুর্দান্ত ক্যাচ! উড়ে উড়েই ক্যাচ নিয়েছেন শামীম। মিড অনে লাফ দিয়ে অ্যাগারের ক্যাচ নিয়েছেন তিনি। অজিদের দরকার ১৫ বলে ৬ রান।
দুই অ্যাশটনে আশা-
অ্যাগার-টার্নার পার্টনারশিপ। ম্যাচ জয়ের আশাটা এখানেই জিয়ে রয়েছে অজিদের। মার্শের আউটের পর দুই অ্যাশটন অজিদের স্কোরবোর্ডে রান তুলেছেন নিয়মিতভাবেই। ৩৪ রানের জুটি ভিত গড়ে দিয়েছে দলের।
অ্যাগারের ছক্কার ব্যাথা-
দীর্ঘ সময়ের পর বাউন্ডারি, না ওভার বাউন্ডারি। নাসুমের বলে অ্যাগারের ছক্কা। আফিফের নাগালের বাইরে ছিলো। লাফ দিয়েও পারলো না বলটিকে ক্যাচ বানাতে।
মেহেদীর মার্শ-
ধারাবাহিক মার্শ আজ ফিরলেন দ্রুত। সহজ ম্যাচটাকে কঠিন করে তুললো বাংলাদেশি বোলাররা। ১১ রান করা মার্শকে দারুণ ডেলিভারিতে বোল্ড করে প্যাভিলিয়ন পাঠালেন মেহেদী। মেহেদির অফ ব্রেকে লাইন মিস করেছেন তিনি
দশ ওভারে অস্ট্রেলিয়া-
পাওয়ার প্লে'র শেষ ওভারেও ফিজের ধাক্কা। দশ ওভারেও ফিজের ধাক্কা। অজিদের সংগ্রহ ৫ উইকেটে ৬৪।
ক্যারিকে তুলে নিলেন কাটারে-
৬৩ রানে নেই ৫ উইকেট। কব্জির মোচড় বুঝতেই পারলেন না ক্যারি। এটা কি কোনো স্পিনার নাকি পেসার। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন অস্ট্রেলিয়া। কিন্তু কাজ হলো না, ফিরতে হলো।
রান-আউটে গেলো সাকিব-
ব্যাটিং করছে মার্শ কিন্তু আউট হলো হেনরিকেস। স্ট্রাইক এন্ড থেকে মার্শে ব্যাট হয়ে আসা বল নন-স্ট্রাইকে সাকিবের হাত ছুঁয়ে স্টাম্পে। সে সময়ে ক্রিজের বাইরে ছিলো হেনরিকেস।
পাওয়ার প্লে-তে অজি-
উইকেট মেডেনে শেষ করলো ফিজ। অজিদেরও পাওয়ার প্লে শেষ হলো। ৪৯ রানে তিন উইকেট হারিয়েছে অজি দল। সিরিজে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ পাওয়ার প্লে-তে।
ক্রিশ্চিয়ানকে নিলেন ফিজ-
ক্রিশ্চিয়ানকে ব্যাটিংয়ে আগে পাঠিয়ে কাজটা সেরেই ফেলেছেন অজিরা। ফ্রি লাইসেন্স পাওয়া ক্রিশ্চিয়ানের ১৫ বলে ৩৯ রানের ক্যামিও লক্ষ্যকে করেছে ছোট। তাকে নিয়ে বিপাকে পড়া বাংলাদেশ শিবিরকে ফিজ দিয়েছেন স্বস্তি। কাটারে ক্যাচ বানিয়েছেন পয়েন্টে।
নাসুম ফেরালেন ম্যাকডারমটকে-
আগের ওভারের পাঁচ ছক্কার পর দ্রুত ব্রেক ত্রু দিলো নাসুম। ম্যাকডারমটকে ভেতরের দিকে বল করেছেন। ডারমটও ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন। সেই ফাঁদে পড়ে এলবিডব্লিউ হন তিনি।
সাকিবকে পাঁচ ছক্কা-
পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারা অজিরা ওয়ান ডাউনে ক্রিশ্চিয়ানকে পাঠান ক্রিজে। সুরক্ষা ব্যাটসম্যান। ক্রিশ্চিয়ান মান বাঁচিয়েছেন, তুলো ধুনোও করেছেন। এক ওভারে পাঁচ ছক্কা হাকান সাকিবকে। ৬,৬,৬,০,৬,৬ বড় পর্দায় স্কোরবোর্ডটাকে এমনই বানিয়েছেন। ফুল লেন্থেই ছিলো প্রতিটি বল। ক্রিশ্চিয়ান জায়গা বানিয়েছেন, সময় পেয়েছেন আর ছক্কা মেরেছেন। লং অন- মিড উইকেট দিয়েই বাউন্ডারি ছাড়া করেছেন প্রতিটি বলকেই।
মেহেদী ধাক্কা, বিধ্বস্ত ওয়েড-