© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

? সরাসরি- ছন্নছাড়া বাংলার ব্যাটিং, লক্ষ্য ১২৩

শেয়ার করুন:
? সরাসরি- ছন্নছাড়া বাংলার ব্যাটিং, লক্ষ্য ১২৩
জাওয়াদ হোসাইন
০৫:৩৬ পিএম | ০৯ আগস্ট, ২০২১
ছন্নছাড়া বাংলার ব্যাটিং-
৫ ওভারে ২০ রান। বাংলাদেশ টি-টোয়েন্টি খেলছে। না দেখে তো মনে হচ্ছে না। সৌম্য ক্রিজে থেকেও কাজ হলো না। সোহান করলেন ১৩ বলে ৮। আফিফ ছয় মেরে শুরু করলেও ডটের চাপে বেকায়দায় পড়ে উইকেট দিয়ে দেয়। 

মোসাদ্দেকের মেডেন ওভার-
১৮ তম ওভারে এসে মোসাদ্দেকের ৬ বলে ০।  অতিমানবীয় বোলিং বলা হবে নাকি ব্যাটিং ?

সোহানও ধরলেন পথ-
শেষ দুই ওভারে ৪ রান। এলিস আসলেন বল করতে।  এক ডাবল আর দুই একে ৪ রানও আসলো। কিন্তু বাউন্ডারি খরা তো কাটানো লাগবে। পুল শট খেলতে গিয়ে বোল্ড হলেন সোহান। 

সিরিজে সৌম্যর সর্বোচ্চ-
ভয়ে ভয়ে শুরু করা সৌম্যর ইনিংস আজ সর্বোচ্চ রান  ছুঁয়েছে। ৪ ম্যাচে ১২ করা সৌম্য আজ ১৬ করেছে। ব্যর্থতা যেন ছাড়ছেই না সৌম্যকে। দুই ওভারে স্লগ সুইপে একটি ছক্কা ও ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কাল হলো পরের বলটায়। লং অফে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছেই ধরা পড়েন তিনি।

আশা দেখিয়ে ফিরলেন রিয়াদ-
ইনিংসটাকে একটু আগানোর চেষ্টা করছিলেন রিয়াদ। দলকে টানার চেষ্টায় ছিলো। কিন্তু কই আর পারলো ? অ্যাগারের শর্ট বলটাকে হালকা লং অনে ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু এইজ লেগে ক্যাচ হতে হলো তাকে। 

রিয়াদের ছক্কায় বাউন্ডারির দেখা-
৮.৩ বল পর বাউন্ডারির দেখা। অবশেষে! শেষ বাউন্ডারি এসেছিলো তৃতীয় ওভারে। জাম্পার সেই ওভারে দুটো চার মেরেছিলে নাইম-মেহেদী। আর তার শেষ বলে মেহেদীর চারটায় ছিলো এই ছক্কার আগ অব্দি শেষ বাউন্ডারি।

সাকিবের ব্যাট কথা বলে না-
২০ বলে ১১ রান। উইকেটটাকে যে নিজেই কঠিন বানিয়েছেন তা স্পষ্ট। শুরু থেকে ব্যাটে বল খুজে না পাওয়া সাকিবকে এলবিডব্লিউ করেই ফেরালেন। এ ওভারে ৩৩ তুলে ফেলা দল বাকি ৭ ওভারে তুললেন ২৭। সে চাপটাও তাড়া করে বেড়াচ্ছিলো সাকিবকে। সাকিবের আগে নাইমকেও করেছে। নাইম সেই চাপেই ধরাশায় হয়।

কেন নাইম ?-
ইনিংসের শুরুটা ভালো। প্রতি ম্যাচেই এমনটা লিখেছি। কিন্তু রানের গতি মন্থর হলেই নাইমের ব্যাটে চাপের ছাপ দেখা যায়। শরীরি ভাষায় ধরা পড়ে তা, ভুল করেও বসেন। আজও সেই পথে হাটলেন। অদরকারি সুইপ খেলে ক্যাচ হলেন ২৩ বলে ২৩ করে। এর আগের ম্যাচগুলোতেও যথাক্রমে এমন ছিলো তার পরিস্থিতি ৩০,৯,১,২৮।

সাকিবের অস্বস্তি-
উইকেটে এসে সাকিবকে মনে হচ্ছিলো অস্বস্তিতেই পড়তে যাচ্ছেন তিনি।  পড়েছেনও ঠিক ঠিক। ব্যাটের সাথে বলের লাইন খুজে পাচ্ছিলেন না।

কিপটে এলিস-
পাওয়ার প্লে-তে বাংলাদেশ রান তুলেছে। জাম্পা-টার্নার-অ্যাগারকে খরুচে বানিয়েছে। কিন্তু কৃপণ ছিলো এলিস। এই পেসার দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

পাওয়ার প্লে-তে বাংলা-
৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। উইকেট সংখ্যা ১। যা কিনা বাংলাদেশের এই সিরিজে সেরা। এর আগের চার ম্যাচে ১ম টি-টোয়েন্টি (৩৩/১), ২য় টি-টোয়েন্টি (৩৮/২), ৩য় টি-টোয়েন্টি (২৮/২) ও ৪র্থ টি-টোয়েন্টি (৩০/১),

শুভ শুরুর সমাপ্তি-
ব্যাট আকাসে উড়ছে, মেহেদী তাকিয়ে আছে। টার্নারের শর্ট লেন্থের বলটি ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন তিনি। ব্যাটের উপরের কিনারা লেগে মিড উইকেটে ক্যাচ হয়ে ফিরলেন তিনি। এর সাথেই শুভ শুরুর সমাপ্তি ঘটেছে। ২৭ বলে ৪২ রানের জুটি ভেঙেছে। সিরিজে এটিই ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান।

ইনিংসের শুভ শুরু-
সিরিজজুড়ে ওপেনিয়ে বাংলাদেশের শুরুটা ছিলো বন্ধুর। ৪ ম্যাচেই সৌম্য ফিরেছেন ২য়, ৩য় ওভারের মধ্যেই। কখনো আবার দু'জনই ফিরেছেন দ্রুত। ডান-বাম কম্বিনেশনেই এখন অব্দি মিললো সুফল। প্রথম ওভারে এলো মেহেদীর ব্যাট থেকে চার। পরের ওভারে নাইমের স্কয়ার লেগে ছক্কা। তৃতীয় ওভারে লেগ স্পিনার জাম্পা থেকেই তুলে নিলো ১৪ রান। কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে রান ৩৩।

মেহেদীর ওপেনিং-
নাইমের সাথে ওপেন করছে কে ? সোম্য কই ? বাদ পড়েছেন কি? না, টানা ওপেনিং ব্যর্থতায় থাকা সৌম্য দলে আছেন। কিন্তু জায়গা পরিবর্তন হয়েছে। ৭ এ নামা মেহেদী উপরে এসেছে। পাওয়া প্লে-তে দ্রুত রান তুলতেই হয়তো এমন চিন্তা ম্যানেজম্যান্টের।

একাদশ-
৪ ম্যাচ পর বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। শামীম ও শরিফুলের জায়গায় দলে ফিরলেন সৈকত এবং সাইফুদ্দীন। দুই পরিবর্তন আছে অজি দলেও। অ্যান্ড্রু টাই ও হ্যাজলউডকে বিশ্রাম দিয়ে জাম্পা ও নাথান এলিসকে দলে নিলেন অস্ট্রেলিয়া।

বাংলাদেশ- মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ সাইফুদ্দীন, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া- অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল সোয়েপসন, এডাম জাম্পা, নাথান এলিস।

টস-
পর পর তিন টস জয় রিয়াদের। আগের দিনের মতোই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া।



মন্তব্য করুন