© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

? সরাসরি- এক তরফা ম্যাচ জিতে নিলো বাংলাদেশ

শেয়ার করুন:
? সরাসরি- এক তরফা ম্যাচ জিতে নিলো বাংলাদেশ
জাওয়াদ হোসাইন
০৮:১৩ পিএম | ০৯ আগস্ট, ২০২১

৬২ রানে অল আউট অস্ট্রেলিয়া। ইতিহাসের পাতায় অস্ট্রেলিয়া। শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের কাছে ৪-১ এ সিরিজ শেষ করলো অজিরা। নাক উঁচু অজিদের নিচু হয়ে ফিরতে হচ্ছে এবার।


আবারও সাকিবের দুই-

চ্যাম্পিয়নরা ফিরে আসে। এভাবে ফিরে আসবে কে জানতো। একদিনের ব্যবধানেই যে ফিরবে তা তো একদিন আগেও কেউ বলেনি। শেষ দুটো উইকেটও তুলে নিলেন। সবচেয়ে কম রানের লজ্জাও দিলো।


সাইফের শিকার অ্যাগার-

বদলি এসেছেন দলে। এসেই বাজিমাত। উইকেট শিকার করলেন নিয়মিতভাবেই। অ্যাগারকে ফিরিয়ে শেষ আসাটাও কেড়ে নিলেন সাইফুদ্দীন।


সাকিবের অনন্য ১০০-

 ১ উইকেট থেকে দূরে ছিলেন সাকিব। দূরে ছিলেন বিশ্বে দ্বিতীয় হওয়া থেকেও। ১০০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে মালিঙ্গার নিচে এখন সাকিব। 


সাইফুদ্দীনের দুই-

ঠিক সময়েই ধাক্কাটা দিলেন সাইফুদ্দীন। ক্যারি-হেনরিকেসকে এক বলের ব্যবধানে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রনটা নিজেদেরই করে নিলেন তিনি। অফ কাটারে প্রথমে তুলে নিলেন ক্যারিকে পরের উইকেটটা নিলেন হালকা লেন্থ বদলে। 


এসেই রিয়াদও নিলেন উইকেট-

বল হাতে এলেন নিজের প্রথম ওভার করতে।  এসে শর্ট ও স্লো বলে ছক্কা খেলেন ম্যাকডারমটের কাছে। এক বল পরেই মিস টাইমিংয়ে ফিরতি ক্যাচ হয়ে ফিরতে হলো ম্যাকডারমটকে। ৯ ওভার শেষে ৪ উইকেটে ৪৯ রান।


সাকিব স্ট্রাইক-

৩৮ রানে ৩ উইকেট। অধিনায়ক ওয়েড ফিরে যাচ্ছেন। ধারাবাহিকভাবে ব্যর্থতাকে নিয়ে চলেছেন তিনি এই সিরিজে। তাকে ফেরালেন নিজের প্রথম ওভার করতে আসা সাকিব। দ্রুত বলটাকে খেলতে গিয়ে দেরি করাতেই বোল্ড হয়েছেন। এই উইকেটের সাথেই সাকিব তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯৯তম উইকেটটিও নিইয়ে নিলেন।


পাওয়ার প্লেতে অজি-

ফিজের ওভার দিয়ে অজিদের পাওয়ার প্লে'র শেষ। তিন রান নিলেন এই ওভারে।  ৩১ রানে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।


আবারও নাসুম-

ব্যাক টু ব্যাক ওভারেই নাসুমের স্ট্রাইক। এবার বড় মাছটায় শিকার করলেন তিনি। মার্শকে ফেরালেন। ধারাবাহিক মার্শ স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হলেন ৯ বলে ৪ করে। 


ফিরলেন ক্রিশ্চিয়ান-

গত ম্যাচে ৩ এ আসা ক্রিশ্চিয়ান একাই ম্যাচটার দিক ঠিক করে দিয়েছিলেন। সাকিবের ওভারে ৫ ছক্কা মেরে তিনে পাঠানোর মান রেখেছিলেন। কিন্তু আজ ওপেনিংয়ে নেমে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। প্রথম ওভার করতে আসা নাসুমের প্রথম বলেই বোল্ড হলেন।


ওপেনিংয়ে ক্রিশ্চিয়ান-

মেহেদীকে ওপেন করিয়ে বাংলাদেশ সুযোগ নিয়েছে দ্রুত রান তোলার। অস্ট্রেলিয়াও নিলো সেই সুযোগ। ওয়েডের সাথে পাঠিয়ে দিলো ক্রিশ্চিয়ানকে ওপেন করতে। আগের ম্যাচেও ব্যাটিংয়ে ডেনকে ৩ নাম্বারেই পাঠিয়েছিল।


মন্তব্য করুন