ইয়াসিন আরাফাতের গোলে ভারতের বিপক্ষে ১-১ সমতায় বাংলাদেশ
০৬:৫৮ পিএম | ০৪ অক্টোবর, ২০২১
<p><b>মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ...
মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ইয়াসিন আরাফাতের গোলে ১-১ সমতায় আনলো বাংলাদেশ ।
ম্যাচের প্রথমার্ধেই গোল হজম। ৪০ মিনিট আগে ১০ জনের দল হয়ে পড়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভেঙে পড়ার ইতিহাস বহু পুরনো। কিন্তু প্রতিপক্ষটা ভারত বলেই কিনা এক ফুটবলার কম নিয়েই বাড়তি অনুপ্রেরণায় ঝাঁপিয়ে পড়লেন জামাল ভূঁইয়ারা।
ইয়াসিন আরাফাতের গোলে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে ২০০৫ সালের পর সাফের ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। ৭৪ মিনিটে কর্নার থেকে আসা সুযোগে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন আরাফাত।