© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্মোচিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি

শেয়ার করুন:
উন্মোচিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি
মোজো ডেস্ক
১১:২০ পিএম | ১১ অক্টোবর, ২০২১

<div>১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ...

১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে এই জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মূল জার্সিতে মূলত সবুজ রঙের। ২০০৪-০৫ মৌসুমে বাংলাদেশের ব্যবহৃত জার্সির মতোই তৈরি হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি। এছাড়া অ্যাওয়ে জার্সিটি লাল রঙের।

আড়ংয়ের প্রতিটি শো রুম ও অনলাইন শপে জার্সি পাওয়া যাবে ১ হাজার ৪০০ টাকায়। এছাড়া শিশুদের জার্সি কেনা যাবে ১ হাজার টাকায়।

মন্তব্য করুন