© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন:
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ১৭ অক্টোবর, ২০২১

<div>পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের। প্রস্তুত ওমানের আল আমিরাত।</div><div><br></div><div>

পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের। প্রস্তুত ওমানের আল আমিরাত।

প্রথম পর্বের প্রথম দিনেই প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওমানের আল আমিরাতে ম্যাচ শুরু রাত ৮টায়।

প্রস্তুতি ম্যাচে টানা দুই জয় পেয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন স্কটল্যান্ড। এমন অবস্থায় তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

যে দলে শূন্যতা ছিল সাকিব মোস্তাফিজের। এখন বাংলাদেশ দল সর্বশক্তি নিয়োগ স্কটল্যান্ড দলের বিপক্ষে নামবে আমিরাত স্টেডিয়ামে।

বিশ্বকাপের সূচনা দিনের খেলা থেকেই জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা।

বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছেন তেমনটিই। নাইম-লিটনের পাশাপাশি ওপেনিং স্লটে বিবেচনায় থাকবে সৌম্যও। এদিকে, নিউজিল্যান্ড সিরিজ থেকেই ব্যাড টাচে আছেন মুশফিক। পাচ্ছেন না রান, তবুও মুশিতে ভরসা রাখতে আবারও ক্যাপ্টেন মাহমুদুল্লাহর আহ্বান।


মন্তব্য করুন