© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাস গড়ার দাঁড়প্রান্তে নামিবিয়া

শেয়ার করুন:
ইতিহাস গড়ার দাঁড়প্রান্তে নামিবিয়া
মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২২ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো নামিবিয়া খেলতে এসেছে। কয়েক ঘন্টার ব্যবধানে নতুন ইতিহাসের দাঁড় প্রান্তে এখন তারা।

অঘোষিত নকআউট ম্যাচে আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানেই আটকে দিয়েছে নামিবিয়া। সুপার টুয়েলভ নিশ্চিত করতে দলটির প্রয়োজন মাত্র ৭২ রান! তাহলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে চলে যাবে আফ্রিকান দেশটি।

এখন পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান। এর আগে আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১২৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করে। নামিবিয়ার হয়ে ইয়ান ফ্রাইলিঙ্ক ৩টি ও আগের ম্যাচে দলের জয়ের নায়ক ডেভিড ভিসে নেন ২টি উইকেট।

মন্তব্য করুন