আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরের আলেকজেন্ডার থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার জুড়ে নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে।

নিষেধাজ্ঞা কার্যকর ও এসময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হলেও চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার পদ্মা-মেঘনা নদী তীরবর্তী এলাকার জেলেরা আইন অমান্য করে ইলিশ শিকার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো বাধা ছিল না ইলিশ পরিবহনের ক্ষেত্রেও। আর এই সুযোগে গ্রামে গ্রামে ঢুকে ফেরি করে ইলিশ বিক্রি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইলিশ কেনার জন্য নদীর পাড়ের চিহ্নিত স্থানেগুলোতে মানুষের জটলা থাকতো রাত থেকে ভোর পর্যন্ত। লুকোচুরি করে মাছ ধরে বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে একশ্রেণির মৌসুমী জেলে ও আড়ৎদার।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রজনন মৌসুম হওয়ায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা পরিবহন সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে চাঁদপুরে ২১৮ জন জেলেকে জেল দেয়া হয়েছে। জেলা ও উপজেলা টাস্কফোর্সের সমন্বিত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে ২৭৮টি।

এ সময় ৯৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১০৮ মামলায় ২১৮ জন আটক জেলেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ এবং ২টি নৌকা জব্দ করা হয়।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026