চার উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করলো বাংলাদেশ
১২:৩৭ পিএম | ২৬ নভেম্বর, ২০২১
বাংলাদেশ ২৮ ওভার শেষে ৪ উইকেটে ৬৯ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করলো। পঞ্চম উইকেটে ৭০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন মুশফিক-লিটন। উইকেটে ৫ রানে ব্যাট করছেন মুশফিক ও ১১ রানে ক্রিজে আছেন লিটন।
প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে সেশনটা ভালো কাটাতে পারেনি মুমিনুলের দল।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শুরু হলো বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা। আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ম্যাচটি।