৩৩০ রানে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস
১২:৩৮ পিএম | ২৭ নভেম্বর, ২০২১
<div>পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাট...
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৩৩০ রানে শেষ বাংলাদেশ দল।
দ্বিতীয় দিন হাসান আলীর দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টাইগাররা। দিনের শুরুটা হয় লিটন দাসের আউট হওয়া দিয়ে। এরপর ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম আউট হন।
৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করে স্কোরবোর্ডে আর ৫৬ রান যোগ করতেই অলআউট হয়ে গেলো বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশি ব্যাটাররা।
পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন হাসান আলি।