"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিলো বীরবল। তার সম্পাদিত ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
তার সাহিত্যিক ছদ্মনাম ছিলো বীরবল। তার সম্পাদিত ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- তেল-নুন-লাকড়ী, বীরবলের হালখাতা, রায়তের কথা, চার-ইয়ারী কথা, নীললোহিত, সনেট পঞ্চাশৎ ইত্যাদি।
খ্যাতনামা এই প্রাবন্ধিক ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি-
"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।”