© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের 'সিংহ শহরের দিনরাত'

শেয়ার করুন:
বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের 'সিংহ শহরের দিনরাত'
central-desk
০৩:০৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০১৯

এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণ বিষয়ক গল্পের বই 'সিংহ শহরের দিনরাত'। বৃহস্পতিবার থেকেই বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পুথিনিলয়ের ৩০১-০৩ স্টলে। ২৫ শতাংশ ছাড়ে বইটি কিনতে দাম পড়বে ২০২ টাকা।

বইটি সম্পর্কে মাজেদুল নয়ন বলেন, `সিংহ শহরের দিনরাত' আমার দ্বিতীয় গল্পের ভ্রমণ বই। এখন আর ভ্রমন জানতে বা কোনো স্থান সম্পর্কে জানতে বই না পড়লেও চলে বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব পাওয়া যাচ্ছে। তাই এটাকে ভ্রমনের বই না বলে, 'গল্পের ভ্রমণ' বলতেই ভাল লাগছে৷ দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা বেশ কিছু মানুষের ছোট ছোট গল্প নিয়েই এই ভ্রমনের গল্প। যেখানে মূলত পুরো সিঙ্গাপুর চষে বেড়িয়েছে গল্পের চরিত্রগুলো। দেশের সীমানা পেরিয়ে ভিন্ন ধর্ম, জাতি আর ভাবনার মানুষগুলোর কাছে আসা, টানাপোড়ন আর জীবনযাপনের গল্প নিয়েই 'সিংহ শহরের দিনরাত।'

তিনি বলেন, কনক্রিটের শহরের বাইরেও সাংবাদিকের চোখে সিঙ্গাপুরের অন্ধকার, বাহুল্যতা, আবেগ আর ভালবাসার গল্প এই ভ্রমনে৷ দুনিয়াজুড়ে চলা সাংবাদিকতার কিছু ট্রেন্ড পাওয়া গেলেও এটা অনেক শিক্ষনীয় কোন বই নয়। যারা শিক্ষা গ্রহণের পাঠক তাদের জন্য এই বই নয়, আবার যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্যেও এই বই নয়। সিঙ্গাপুরে জমা তিন মাসের গল্পগুলো আনন্দ নিয়ে পড়তে যাদের আগ্রহ, তাদের জন্যই 'সিংহ শহরের দিনরাত।'

বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার পুথিনিলয়ের ৩০১-০৩ স্টলে। মূল্য: ২৫ শতাংশ ডিসকাউন্টের পর ২০২ টাকা মাত্র।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন